সিটিজেন্স ব্যাংক তেজগাঁও লিংক রোড শাখার উদ্বোধন
Printed Edition
সিটিজেন্স ব্যাংক পিএলসি তেজগাঁও লিংক রোড শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু। চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, চেয়ারম্যান, সিটিজেন্স ব্যাংক পিএলসি, তেজগাঁও লিংক রোড শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সিটিজেন্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালকরা এন কে এ মুবিন এবং এ কে এম শহিদুল হক উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন; উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো: মোস্তাফিজুর রহমান, মো: আবদুল লতিফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যবসায়ী শামস ইস্কান্দার, রুমো রউফ চৌধুরী, এনাম চৌধুরী, সাবেক সচিব ফয়জুল লতিফ চৌধুরী, নজরুল ইসলাম স্বপন, মো: হোসেন জনি, দেলোয়ার হোসেন চৌধুরীসহ আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি