এবারের বিশ্ব সরকার সম্মেলন হবে সর্ববৃহৎ : দুবাই

Printed Edition

এএফপি

চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে ইতিহাসের সর্ববৃহৎ ‘বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিপরিষদ বিষয়কমন্ত্রী এবং সম্মেলনের চেয়ারম্যান মোহাম্মদ আল-গারগাবি। গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে তিনি এবারের সম্মেলনটি তার ইতিহাসে সবচেয়ে বড় হওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তিনদিনের এই সম্মেলনে ৩৫ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান থেকে শুরু করে অর্থনৈতিক সম্ভাবনা, উত্তেজনা কমিয়ে আনতে কথা বলবেন নেতারা।

সম্মেলনে অংশ নিতে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনও রয়েছেন বলেও জানান তিনি। আল-জেরগাওয়ি বলেন, শীর্ষ সম্মেলনে ২৪টি পার্শ্ব ইভেন্ট অনুষ্ঠিত হবে, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা এবং স্থায়িত্ব সম্পর্কিত ফোরাম অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া সরকার এবং বিশ্বের অবস্থা মূল্যায়ন করার জন্য সরকারি নেতা, মন্ত্রী, প্রযুক্তির পথিকৃৎ, পডকাস্টার, ব্যবসায়ীসহ আরো অনেকে উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সম্মেলনে সেরা মন্ত্রী, সর্বাধিক সংস্কারকৃত সরকার, স্থায়িত্ব এবং সেরা শিক্ষকের জন্য চারটি সম্মাননা প্রদান করা হবে। বিশ্বের সর্ববৃহৎ নোবেল বিজয়ীদের অংশগ্রণের সমাবেশ অনুষ্ঠিত হবে। বেসরকারি ও সরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন’ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি দুবাইয়ের মদিনাত জুমেইরাতে এবারের বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন- সরকারি অভিজ্ঞতা এবং উদ্ভাবন বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।