উজিরপুরে আগুনে পুড়ল ৭ বসতঘর

Printed Edition

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

বরিশালের উজিরপুরে আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের জলিল মল্লিকের বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসী জানান, আগুনে স্থানীয় জলিল মল্লিক, কবির মল্লিক, মাজেদ মল্লিক, আব্দুল রব মল্লিক, আব্দুল হক মল্লিক, রাজু মল্লিক, সুজন মল্লিকের বসতঘরসহ মোট সাতটি ঘর পুড়ে গেছে।