চুয়েট ও পূবালী ব্যাংক সমঝোতা স্মারক স্বাক্ষর
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)- সাথে গত বৃহস্পতিবার পূবালী ব্যাংক পিএলসির সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় চুয়েট শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে। এর অংশ হিসেবে পূবালী ব্যাংক চুয়েটের টিএসসি ভবনের নিচতলায় একটি ডিজিটাল ব্যাংকিং বুথ স্থাপন করবে যেখানে দুইটি সিআরএম (ঈজগ) এবং একটি করে আরটিডিএম (জঞউগ) ও কেইওএসকে (কঊঙঝক) সিস্টেম থাকবে। এ ডিজিটাল ব্যাংকব্যবস্থার আওতায় প্রতিদিন ১৬ ঘণ্টা অনলাইন ট্রানজেকশন সুবিধা চালু থাকবে। শিক্ষার্থীরা ব্যাংকের সিআরএম (ঈজগ), আরটিডিএম (জঞউগ) ও কেইওএসকে (কঊঙঝক) সিস্টেম, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিউশন ফি ও অন্যান্য ফি সহজেই পরিশোধ করতে পারবে, ফলে কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। চুয়েটের পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন পূবালী ব্যাংক পিএলসির মদুনাঘাট শাখার ব্যবস্থাপক রশিদুল হাসান ভূঁঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, ছাত্রকল্যাণ অধিদফতরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো: আবু মোয়াজ্জেম হোসাইন ও অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম এবং সহকারী পরিচালক মো: মাসুম রানা প্রামাণিক। বিজ্ঞপ্তি।