মাদারীপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই ৩ হাজার মুরগি
Printed Edition
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে খামারে থাকা তিন হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারির। গতকাল মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ‘পখিরা রাজারচর’ এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি জসিম বেপারী জানান, ভোররাতে মুরগিকে খাবার দিতে গিয়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন শ্রমিকরা। পরে স্থানীয়রা আগুন নেভাতের চেষ্টা করলে ব্যর্থ হয়।