নোয়াখালীতে ইঁদুর মারার ফাঁদে প্রবাসীর মৃত্যু

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা রিয়াজ তার বাড়ির পাশে ধানের বীজতলা করেন। তিনি বীজতলার মাঠ রক্ষা করতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। গতকাল শনিবার ভোরে এর পাশেই ধানের বীজতলা করতে যান প্রবাসী হুদা। ওই সময় প্রতিবেশী রিয়াজের ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদপাতা রিয়াজ গা ঢাকা দেন।