গ্রীষ্মে ক্লাব ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসর ছাড়তে পারেন সামনের গ্রীষ্মে। সর্বশেষ দুই ম্যাচে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিএফআই) উপর অসন্তোষের কারণে মাঠে নামেননি পর্তুগিজ সুপারস্টার। বিশেষ করে আল ইতিহাদ ও আল হিলালের প্রতি পিআইএফের বেশি মনোযোগ তাকে ক্ষুব্ধ করেছে।
এর পরিপ্রেক্ষিতে আল নাসরও সম্ভবত রোনালদোর সাথে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুতি নিচ্ছে। সাবেক টটেনহাম কোচ টিম শেরউডের মতে, এই মৌসুমই সৌদি প্রো-লিগে রোনালদোর শেষ মৌসুম হতে পারে। তার জায়গায় গ্রীষ্মে লিভারপুলের ‘মিসরীয় যুবরাজ’ মোহাম্মদ সালাহকে নেয়া হতে পারে।
সৌদি প্রো-লিগের মুখপাত্র জানিয়েছেন, প্রতিটি ক্লাব নিজের আর্থিক ও ফুটবল বিষয় স্বাধীনভাবে পরিচালনা করে। তবে রোনালদোর অনুপস্থিতি এবং ক্লাবের পরিস্থিতি বিশ্ব ফুটবল মহলে আলোচনা সৃষ্টি করেছে।