এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি করদাতার ই-রিটার্ন দাখিল
Printed Edition
বিশেষ সংবাদদাতা
২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকরা ব্যতীত সব ব্যক্তি-শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। গত ৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে এ পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং ৪০ লাখের বেশি করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন।
গতকাল বুধবার এনবিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, এ বছর আগস্ট, ২০২৫ মাসে ২,৫১,৭৮৪ জন, সেপ্টেম্বর মাসে ৩,০১,৩০২ জন, অক্টোবর মাসে ৪,৫৪,০৭৬ জন, নভেম্বর মাসে ১০,৪০,৪৭২ জন, ডিসেম্বর মাসে ৯,৭৮,১৯৮ জন, জানুয়ারি, ২০২৬ মাসে ৬,৫৫,৩৬৩ জন, ফেব্রুয়ারি মাসে ২,৯৪,৯৮৭ জন এবং মার্চ মাসের প্রথম ৪ দিনে ৩৬,৭০০ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন।
দাখিলকৃতদের মধ্যে ২৮,৬৬,৬১৮ জন পুরুষ এবং ১১,৩৬,০০৩ জন নারী করদাতা। তন্মধ্যে বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬,১০,৭৫০ জন পুরুষ এবং ৪,৭৮,৫৬৬ নারী করদাতা । বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১,৮৭,৭৫৪ জন এবং নারী করদাতার সংখ্যা ৮৪,৪৭৭ জন। করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১৪,৩৫,৬৩০ এবং নারী করদাতার সংখ্যা ৭,৬৫,১৯৭ জন। ৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ৫,৩৪,৯৫৪ জন এবং নারী করদাতার সংখ্যা ১,৯৩,৮৩৭ জন। ১০ লাখ টাকার বেশি কিন্তু ২০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১,৬৪,৯৮৩ জন এবং নারী করদাতার সংখ্যা ৪৭,৫৩২ জন। ২০ লাখ টাকার বেশি কিন্তু ৪০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ৫৪,২১২ জন এবং নারী করদাতার সংখ্যা ১১,৪৫৫ জন। ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ২৯,০৮০ জন এবং নারী করদাতার সংখ্যা ৫,১১৭ জন। সম্পদের পরিমাণ সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯,৩৬৩ জন পুরুষ করদাতা এবং ১১,০৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল এড্রেস ইত্যাদি তথ্য বৎবঃঁৎহ@বঃধীহনৎ.মড়া.নফ ই-মেইলে প্রেরণ পূর্বক আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে ঙঞচ এবং জবমরংঃৎধঃরড়হ খরহশ প্রেরণ করা হচ্ছে এবং এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতারাও ই-মেইলে ঙঞচ সংগ্রহ করত: সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। তা ছাড়া, করদাতার পক্ষে তাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও এ বছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।
কোনোরূপ কাগজপত্র বা দলিলাদি ঁঢ়ষড়ধফ না করে সম্মানিত করদাতারা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই-রিটার্ন সিস্টেমে এন্ট্রি করে সহজে ঝামেলাহীনভাবে ঘরে বসেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে অনলাইনে আয়কর পরিশোধ করে ই-রিটার্ন দাখিল করে তাৎক্ষণিকভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের ধপশহড়ষিবফমবসবহঃ ংষরঢ় এবং স্বয়ংক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন বিধায় দেশে-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশী করদাতার কাছে ই-রিটার্ন দাখিল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দাখিলকৃত রিটার্নে কোনো ভুল হলে রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ই-রিটার্ন সিস্টেম থেকেই সংশোধিত রিটার্ন দাখিল করা যাচ্ছে। এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে ২০২৫-২৬ কর বছরের সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক স্থাপিত কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতারা ব-জবঃঁৎহ সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এ ছাড়া, িি.িবঃধীহনৎ.মড়া.নফ এর বঞধী ঝবৎারপব অপশন হতে করদাতারা ব-জবঃঁৎহ সংক্রান্ত যে কোনো সমস্যা লিখিতভাবে জানালে তার সমাধান পাচ্ছেন। অধিকন্তু, সারা দেশের সব কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প-ডেস্ক হতে অফিস চলাকালীন সময়ে ই-রিটার্ন দাখিল বিষয়ক সব সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। জরিমানা এড়াতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ইতোমধ্যে ই-রিটার্ন দাখিলের অনুরোধ করে ব্যক্তি-শ্রেণীর সম্মানিত করদাতাগণকে ঝগঝ প্রেরণ করা হয়েছে। এ দিকে, জাতীয় রাজস্ব বোর্ড সব নন-করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ৩১ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য বিনীত অনুরোধ করেছে।