পর্যটন করপোরেশন ও ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর
Printed Edition
বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে সরকারি সংস্থা বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) এবং বাংলাদেশের নিবন্ধিত নাটক, চলচ্চিত্র ও অডিও-ভিজুয়াল কনটেন্ট নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশে’র দুই বছর মেয়াদি একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক গত ৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছে। আগারগাঁওয়ের পর্যটন ভবনে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা এবং ডিরেক্টরস গিল্ড, বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের পর্যটনের প্রসার তথা বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন বাণিজ্যিক ইউনিটের প্রচারণার লক্ষ্যে এখন থেকে ডিরেক্টরস গিল্ডের নিবন্ধিত সদস্যবৃন্দ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন একসাথে কাজ করবে। বিজ্ঞপ্তি।