শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ঢাকা-দিল্লির

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা-দিল্লি। গতকাল প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার বৈঠকে এই অঙ্গীকার করা হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপীয় সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে দুই প মতবিনিময় করে।

জাতিসঙ্ঘে প্রার্থিতার প্রতি লিবিয়ার সমর্থন : ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে লিবিয়া।

গতকাল লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মুত্তালিব এস এম সুলেমান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাাৎকালে এ সমর্থনের কথা জানান। বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের জন্য হুমায়ুন কবির লিবিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ এই পদপেকে অত্যন্ত মূল্য দেয়। আমরা আশা করি, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।

সাাৎকালে উভয় প বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে দ্বিপীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে একসাথে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করে।