সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ীর মৃত্যু
সাতীরার কালিগঞ্জে বৈদ্যুতিক মোটরে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রফিকুল ইসলাম ওরফে রফু (৫০) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পিরোজপুর এলাকার মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম নিজ বসতবাড়ির পাশে অবস্থিত মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। কালিগঞ্জ (সাতীরা) সংবাদদাতা।
হোটেল থেকে নারীসহ আটক ১০
সিলেট নগরীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ১০ জনকে আটক এবং দু’টি আবাসিক হোটেল সীলগালা করেছে পুলিশ। গত বুধবার বিকেলে পৃথক অভিযানে নগরীর রাজারগলি এবং দক্ষিণ সুরমার দু’টি হোটেল অভিযান চালায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব অভিযানে তাদের আটক করা হয়। এসএমপি সূত্র জানিয়েছে, কোতোয়ালি মডেল থানাধীন রাজার গলি-দরগা গেইট এলাকার ‘হোটেল নির্জন’-এ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হোটেলটির ষষ্ঠ তলার ৬১৪ নম্বর ক থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো: সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো: কামরুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দণি সুরমা থানাধীন কদমতলী এলাকার ‘তিতাস হোটেল’-এ অভিযান চালানো হয়। সেখান থেকে মো: কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো: আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমা (৩৩)-কে আটক করা হয়। সিলেট ব্যুরো।
ডুমুরিয়ায় কৃতী শিার্থীদের সংবর্ধনা
খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ প্রদানের ল্েয সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীায় জিপিএ ৫ প্রাপ্ত ১২ জন, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীায় বৃত্তিপ্রাপ্ত তিনজন এবং রঘুনাথপুর ইউনিয়নভুক্ত বিদ্যালয়গুলোর ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত আটজনসহ মোট ২৩ জন কৃতী শিার্থীকে সংবর্ধনা দেয়া হয়। ডুমুরিয়ার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এস এম রবিউল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিা অধিদফতর, ঢাকা সাবেক মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, বিদ্যালয়ের অভিভাবক সদস্য এ কে এম জাফর ইকবাল, জামিরা আসমতিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক গাজী মারুফুল কবির, রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা খাতুন, শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক মো: আখতারুজ্জামান, সাবেক সহকারী প্রধান শিকশেখর চন্দ্র মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক ও শিানুরাগী এফ এম মাসুদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রব আকুঞ্জী, মো: আল আমিন সরদার, গাজী সোহরাব হোসেন, গাজী ইউনুছ আলী, জিল্লুর রহমান মিন্টু, পবিত্রা মল্লিক প্রমুখ। ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা।
সেলাই মেশিন পেলেন ৫০ নারী
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫০ জন অসহায় বেকার নারীকে ৩ মাস প্রশিণ প্রদানের পর সেলাই মেশিন ও সাথে প্রয়োজনীয় কাপড়, সুতা, টেবিল-টুলসহ অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয়েছে। গত বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে আলী ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় দাওয়াহ প্রশিণ কেন্দ্রে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবং গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে এসব সেলাই মেশিন ও সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে আলহাজ বাবর আলীর সভাপতিত্বে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির ইমপ্লিমেন্টর মুফতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস। ইউএনও তার সংপ্তি বক্তব্যে বলেন, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি ও গ্লোবাল রিলিফ ট্রাস্ট নারীদের প্রশিতি করে দ জনবল তৈরি ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সংস্থাটির এমন কার্যক্রমের প্রশংসা করেন। রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গত বুধবার রাতে উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লৌহজং উপজেলার কারপাশা গ্রামের লিটন শেখ (৫২), মৌছামান্দ্রা গ্রামের মো: জীবন হোসেন (৩১) ও শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের মো: সাইফুল ইসলাম শাহীন (৩৫), ষোলঘর ভূইচিত্র গ্রামের মো: তুষার (২০)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গত রাত পোনে ২টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোয়ালীমান্দ্রা গ্রামের ইটের সোলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় লিটন শেখ, মো: সাইফুল ইসলাম শাহীন, মো: তুষার ও মো: জীবন হোসেনকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি আরো জানান। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।
দুই ভাইয়ের পাশে ইউএনও
অনিশ্চতায়তার জীবনে রহমাতউল্লাহ্ ও আব্দুল্লাহ দুই ভাই ইউএনও’র সহযোগিতা পেয়ে আবেগে আপ্লুত হয়েছে। বাবা নিখোঁজ এবং মা অন্যের সংসারের গৃহিনী। ফলে আশ্রয়হীন হয়ে পড়ে রহমাতউল্লাহ্ ও আব্দুল্লাহ নামের দুই ভাই। বিভিন্ন হাট-বাজার ও খেলার মাঠে ঘুরে ঘুরে পান এবং ঝালমুড়ি বিক্রি করা শুরু করে তারা। দুই শিশুর এই কষ্টের কথা জানতে পেরে তাদের দায়িত্ব নেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হক। জানা গেছে, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দরিদ্র পরিবারের সন্তান দুই শিশু রহমাতউল্লাহ্ ও আব্দুল্লাহ্। বাবা আলিউল মাতুব্বার অনেক দিন ধরেই নিখোঁজ। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। স্বামীর অনুপস্থিতিতে অসহায় হয়ে পড়েন তাদের মা। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করে অন্যত্র সংসার শুরু করেন। শেষ পর্যন্ত অসহায় দুই শিশুর ঠাঁই হয় অতি দরিদ্র কৃষক দাদা মনির মাতুব্বরের কাছে। বয়সের ভারে ন্যুব্জ ও অসুস্থ হওয়ায় তার পে দু’বেলা দু’মুঠো অন্ন জোগানোই কঠিন হয়ে পড়ে। ফলে অর্থাভাবে রহমাতউল্লাহ্ ও আব্দুল্লাহ্র স্কুলে যাওয়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়ে। দুই শিশুর এই কষ্টের কথা জানতে পেরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হক তাৎণিকভাবে উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তাকে নির্দেশনা দেন এবং চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের ভর্তির ব্যবস্থা করেন। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।
নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে নদীর কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কিছুদিন যাবৎ গুণবহা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। গত রাতে গুণবহা গ্রামের বাসিন্দা নিশানসহ স্থানীয় এলাকাবাসী ওই বৃদ্ধের গোঙানি ও হাউমাউ করে কাঁদার শব্দ শুনতে পান। শব্দের উৎস ধরে তারা নদীর আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও রাতের অন্ধকারে তাকে উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা।