বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

Printed Edition

বগুড়া অফিস

বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রববানী, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা রফিকুল আলম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন অ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলী, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।

মাহফিলে প্রধান অতিথি অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। বর্তমান এ কঠিন সময়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দঁাঁড়াতে হবে। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান। উপস্থিত ছিলেন দুরন্ত সংবাদ সম্পাদক সবুর শাহ লোটাস, প্রত্যাশা প্রতিদিন সম্পাদক সেলিম রেজা, দৈনিক সকলের খবরের সম্পাদক ওয়ালিউর রহমান দোয়েল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বিশিষ্ট সাংবাদিক রবিউল করিম হেলাল, আব্দুর রহীম বগ্রা, বাদল চৌধুরী, মীর্জা সেলিম রেজা, আবুল কালাম আজাদ, মোস্তফা মোঘল, আব্দুল ওয়াদুদ প্রমুখ।