চুয়েটে স্টাফ অ্যাসোসিয়েশনের ইফতার ও সাধারণ সভা
আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার এক অনন্য সময় রমজান : চুয়েট ভিসি
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার এক অনন্য সময় হলো রমজান। এই পবিত্র মাস আমাদের ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় েেত্রই মূল্যবোধভিত্তিক জীবন ও কর্মচর্চার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিাও দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও কম সুবিধাপ্রাপ্ত মানুষের কষ্ট উপলব্ধি করে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি মানবিক সমাজ গড়ে তোলার জন্য এই সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চুয়েটের স্টাফ কোয়াটার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল আল হান্নান। বিজ্ঞপ্তি।