জাবিতে ১৫ শ’ রোজাদারকে ইফতার করাল ছাত্রদল

Printed Edition

জাবি প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা ছাত্রদল। আয়োজনে প্রায় দেড় হাজার রোজাদারের ইফতারে ব্যবস্থা করে তারা।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন মাঠে করা এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় ইফতার-পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ছাত্রদলের এ আয়োজনের মাধ্যমে যারা আজ ইফতারে অংশ নিচ্ছে, তাদের দোয়া ও অংশগ্রহণ অবশ্যই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।