চুয়েটে আন্তঃহল ভলিবলে চ্যাম্পিয়ন কবি কাজী নজরুল ইসলাম হল
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কবি কাজী নজরুল ইসলাম হল, রানার্স আপ হয়েছে মুক্তিযোদ্ধ হল। রোববার অনুষ্ঠিত ফাইনালে কবি কাজী নজরুল ইসলাম হল ২৫-২৩, ২১-২৫ ও তৃতীয় সেট ১৫-১১ পয়েন্টে ২-১ সেটে মুক্তিযোদ্ধা হলকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন মো: ফয়সাল। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ফাহিম জামান। ফাইনাল শেষে চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। চুয়েটের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। ম্যাচের কো-অর্ডিনেটর ছিলেন ছাত্রকল্যাণ অধিদফতরের উপপরিচালক অধ্যাপক ড. আবু মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন উপপ্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন। ম্যাচ পরিচালনায় ছিলেন শারীরিক শিক্ষা কর্মকতা মো: জিলহাজ উদ্দিন, মো: ইয়াসির আরাফাত। বিজ্ঞপ্তি।