বান্দরবানে শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন
Printed Edition
বান্দরবান প্রতিনিধি
নানা আয়োজনে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছরপূর্তি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে শহরের রাজার মাঠে সমাবেশ করেছে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি। পরে শহরে একটি গণমিছিল বের করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জলিমং মারমা, আঞ্চলিক পরিষদের সদস্য মেঞোচিং মারমা, সিএসটি হেডম্যান নেটওয়ার্কের আইনবিষয়ক সম্পাদক মংনু মারমা প্রমুখ।
এদিকে শান্তি চুক্তির বর্ষপূর্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জনের অধিনায়ক লে: কর্নেল মো: হুমায়ুন রশিদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান প্রমুখ। পরে মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।