টানা ৮ম বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতল বসুন্ধরা টিস্যু
Printed Edition
বসুন্ধরা টিস্যু টানা অষ্টমবারের মতো জিতে নিলো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড- ২০২৫’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে বসুন্ধরা টিস্যু। শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, জি এম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (সেলস-টিস্যু) কাজী ইমদাদুল হক। এ সময় তাদের সাথে ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।