মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মো: ছাদেকুর রহমান
Printed Edition
মেঘনা ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক মো: ছাদেকুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এর আগে তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রায় ২৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন মো: ছাদেকুর রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ও এসএমই, ট্রেজারি, ক্রেডিট, বৈদেশিক মুদ্রা, রিস্ক ম্যানেজমেন্ট ও ইসলামী ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। তিনি ব্যাংকের ম্যানকম, এলকো, এসএমটি, সিআরএমসি, আরএমসি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য এবং মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর পরিচালক।
১৯৯৮ সালে সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে এবি ব্যাংকে নেতৃত্বমূলক পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে মেঘনা ব্যাংকে যোগদানের পর ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণ, পরিচালন দক্ষতা এবং কৌশলগত উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম ও ডিএআইবিবি ডিগ্রিধারী মো: ছাদেকুর রহমান সিইআরএম, সিইসিএম, সিইএএফ, সিআইবিএফপি, সিপিএসএমই, সিএসএএ ও ডিআইবিসহ একাধিক পেশাগত সার্টিফিকেশন সম্পন্ন করেছেন। বাফেডা, পিডিবিএল ও ব্যামডার সাথে যুক্ত থাকা ছাড়াও তিনি বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে আলোচক ও রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন। তিনি আইবিবি-এর নিরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মেঘনা ব্যাংক পিএলসি তার এই পদোন্নতিকে ‘যোগ্যতার স্বীকৃতি’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে। বিজ্ঞপ্তি।