পটুয়াখালী-১ আসনে ১১ দলের প্রার্থী : ডা: ওহাব মিনার

Printed Edition

দুমকি (পটুয়াখালী) থেকে সংবাদদাতা

পটুয়াখালী-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় নেতা ডা: আবদুল ওহাব মিনার।

জোট সূত্রে জানা গেছে, নির্বাচনে সম্মিলিতভাবে অংশ নেয়ার কৌশলের অংশ হিসেবে পটুয়াখালী-১ আসনে এবি পার্টির প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করায় জোটের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে।

ডা: আবদুল ওহাব মিনার দীর্ঘ দিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কাজে অংশগ্রহণ করে আসছেন।