ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশের চুক্তি

Printed Edition

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশের (এডব্লিউসি) মধ্যে গত ৮ মার্চ একটি সমঝোতা স্মারক স্বারিত হয়েছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং ডেবিট-ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা অগ্রাধিকারভিত্তিতে ও বিশেষ সুবিধায় এডব্লিউসিতে স্বাস্থ্য পরীা, সুস্থতা প্রোগ্রাম এবং জীবনধারা পরিবর্তন বিষয়ে সেবা পাবেন।

এ ছাড়া সেবার পরিধির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও জীবনধারা পরিষেবা, কার্যকরী এবং সমন্বিত ওষুধ পরামর্শ, পুষ্টি ও জীবনধারা পরামর্শ, রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কর্মসূচি, ওজোন থেরাপি, ফিজিওথেরাপি, পিআরপি থেরাপি ও ফটোথেরাপিরোগ নির্ণয় এবং ল্যাবরেটরি পরীাস্বাস্থ্য শিা এবং সচেতনতা প্রচারণা।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খানের উপস্থিতিতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো: মাহবুবুল হক এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পে স্বার করেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মজনুজ্জামান ও এডব্লিউসির ম্যানেজার অপারেশন্স কামরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধার মধ্যে রয়েছে ১০০ শতাংশ ফ্রি ডাক্তার কনসালটেশন, ১০০ শতাংশ ফ্রি পুষ্টিবিদের কাউন্সেলিং, ৩৫ শতাংশ ছাড়ে ডায়াগনস্টিক টেস্ট, ২০ শতাংশ ছাড়ে ওজোন থেরাপি, ২০ শতাংশ ছাড়ে গ্রিন কিচেন (হেলদি রেস্টুরেন্ট), ২০ শতাংশ ছাড়ে জিও ন্যাচারাল প্রোডাক্টস এবং সম্পূর্ণ বিনামূল্যে হেলথ সেমিনারে অংশগ্রহণ। বিজ্ঞপ্তি।