সিলেটে ব্যানার-ফেস্টুন সরাতে অভিযানে নামছে সিসিক

Printed Edition

সিলেট ব্যুরো

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী এলাকায় থাকা সব ধরনের প্রচারণা সামগ্রী দ্রুত অপসারণ করতে সম্ভাব্য প্রার্থীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। উক্ত নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিদেরকে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান প্রয়োজন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নির্দেশনা পেয়েছি। শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়া হবে।