৩৮ বছর পর এবার ডলি সায়ন্তনীর কণ্ঠে

Printed Edition
bino-4
৩৮ বছর পর এবার ডলি সায়ন্তনীর কণ্ঠে

বিনোদন প্রতিবেদক

বরেণ্য গুণী অভিনেতা, নির্মাতা মরহুম আব্দুল্লাহ আল মামুন পরিচালিত বুলবুল আহমেদ, কবরী, নিপা মোনালিসা, আফজাল হোসেন, আদিল ও দিতি অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দুই জীবন’ মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালের ১০ জুন। এই সিনেমার ‘আবার দুজনে দেখা হলো’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘তুমি ছাড়া আমি একা’, ‘তুমি আজ কথা দিয়েছ’ গানগুলো এখনো দর্শকের কাছে ভীষণ ভালোলাগার গান। এই সিনেমার জনপ্রিয় গান ‘আমি একদিন তোমায় না দেখিলে’ গানটি জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনীর খুব ভালোলাগার একটি গান। তাই এই গানটি তার নিজের চ্যানেল ‘ডলি সায়ন্তনী’র জন্য নতুন করে গাইলেন। মনিরুজ্জামান মনিরের লেখা ও আলম খানের সুর করা জনপ্রিয় এই গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ। মূল গানটি গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও বাংলাদেশের প্লেব্যাক স¤্রাট (প্রয়াত) অ্যান্ড্র্রুু কিশোর। সিনেমায় গানটিতে লিপ মিলিয়েছিলেন আফজাল হোসেন ও দিতি। ডলি সায়ন্তনীর সাথে দ্বৈত কণ্ঠে গেয়েছেন রুসলান মেজবাহ। এদিকে ডলিরই ইউটিউব চ্যানেলে তারই নতুন মৌলিক গান ‘মইরা যদি যাইগো আমি’ প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন রোহান রাজ। গানটির মিউজিক ভিডিও দেশের বাইরে চিত্রায়ন করা হয়েছে। দু’টি গান প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘শ্রদ্ধেয় রুনা লায়লা আপা ও অ্যান্ড্রুু দাদার কণ্ঠের দুই জীবন সিনেমার জনপ্রিয় গান আমি একদিন তোমায় না দেখিলে আমার ভীষণ প্রিয় একটি গান। এই গান বাংলাদেশের আনাচে-কানাচে আজও জনপ্রিয়। গানটার প্রতি ভীষণ ভালোলাগা থেকেই গানটি কাভার করেছি। আমারই চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। আশা করছি শ্রোতা দর্শকের নতুন কথার মোড়কে পুরনো জনপ্রিয় বাংলা সিনেমার গান শ্রোতা দর্শকের ভালোলাগবে। আর আমার কণ্ঠে প্রকাশিত নতুন মৌলিক গান মইরা যদি যাইগো আমি ’র কথা, সুর আমার কাছে খুবই ভালো লেগেছিল বিধায় গানটি গেয়েছি। এই গানটির প্রতিও শ্রোতা দর্শকের একটি আলাদা আগ্রহ রয়েছে দেখলাম। ধন্যবাদ রোহান রাজকে।’ ডলি সায়ন্তনী জানান, আগামীতেও তার চ্যানেলে আরো নতুন নতুন গান প্রকাশ পাবে।