জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া কর্তৃক বাইউস্ট পরিদর্শন
Printed Edition
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) পরিদর্শন করেছেন মেজর জেনারেল মো: নাজিম-উদ-দৌলা জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া। কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সোমবার তিনি বাইউস্ট পরিদর্শন করেন।
বাইউস্টের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডারকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্র্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব:), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব:), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্ট, প্রক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।