বাউফলে মহিলাদের প্রতিবাদ বিক্ষোভ
Printed Edition
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি কর্মীদের দ্বারা গর্ভবতী নারীসহ সাধারণ নারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজের সামনে সড়কে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ডা: জাকিয়া ফারহানার নেতৃত্বে শুরু হওয়া এ বিক্ষোভে এক পর্যায়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মনোনীত প্রার্থী ডা: শফিকুল ইসলাম মাসুদ অংশগ্রহণ করেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাউফলের ইতিহাসে এত বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণে এমন বিক্ষোভ মিছিল ও সমাবেশ আগে কখনো দেখা যায়নি।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডা: শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আবার যদি আমাদের মা-বোনদের হেনস্তা করার দুঃসাহস করা হয়, তাহলে যেভাবে আমরা থানা ঘেরাও করেছি, ঠিক সেভাবেই বাউফলের জনগণ তাদের বাড়ি ও এলাকা ঘেরাও করবে।