মেধাবী মুখ

মেডিক্যালে সুযোগ পেলেন অনামিকা

Printed Edition
bangla 7
মেডিক্যালে সুযোগ পেলেন অনামিকা

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর বদলগাছী উপজেলার সোহাসা গ্রামের সংগ্রামী মেয়ে অনামিকা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, সেই সাথে এক অনন্য অনুপ্রেরণার গল্প উপহার দিয়েছেন এলাকাবাসীকে।

নবম শ্রেণীতে পড়ার সময় মাকে হারানোর পর অনেক দুঃখকষ্টের মধ্য দিয়ে চলে তার পড়াশোনা। স্কুল ও কলেজ জীবন পার করেন তিনি দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু মেডিক্যালে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় বাবার মৃত্যু তাকে নিরুপায় ও শোকের মধ্যে ফেলে দেয়। বড় ভাই, বড় বোন ও মামার সার্বিক সহযোগিতায় অনামিকা এই শোককে দুর্বলতা নয়, বরং প্রেরণায় রূপ দিয়ে তিনি প্রস্তুতি নিতে থাকেন মেডিক্যালে ভর্তি পরীক্ষার জন্য।