বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
পরিবেশ সুরা ও দূষণ নিয়ন্ত্রণে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ল্েয সরকার কাজ করছে এবং রাজধানীর আমিন বাজারে এ ধরনের একটি প্লান্ট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল রাজধানীর জাতীয় প্রেসকাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ সরকারি কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হওয়ায় রাজধানীতে পরিবেশ সংরণ ও দূষণ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি জানান, প্লাস্টিক দূষণ কমাতে উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে তিন বছর মেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় সচেতনতা বৃদ্ধি, বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে নজরদারি কার্যক্রম জোরদার করা হবে।
মন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় সরকার ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশ এবং উৎপাদন ৩০ শতাংশ কমানোর ল্য নির্ধারণ করেছে। এ ল্য বাস্তবায়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, পরিবেশ রায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ েেত্র সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি। পরিবেশবান্ধব জীবনযাপন এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর মাধ্যমে নাগরিকরাও দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের চলমান উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে পরিবেশ দূষণ হ্রাসের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জ্বালানি খাতেও ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।