গুলজার আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত
Printed Edition
স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৭ জানুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২১তম সভায় তাকে এই পদে নির্বাচিত করা হয়।
গুলজার আহমেদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পড়ালেখা শেষ করে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের হাল ধরেন। ৪৪ বছরের বর্ণাঢ্য ব্যবসায়িক জীবনে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে সাফল্যের শীর্ষে আরোহণ করেছেন। তিনি দীর্ঘ দিন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ভারপ্রাপ্ত সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।