পুলিশ হেডকোয়ার্টার্সে কন্ট্রোল রুম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
Printed Edition
বাসস
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপদেষ্টা সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ গৃহীত নিরাপত্তাব্যবস্থা ও বডি ওর্ন ক্যামেরার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আইজিপি বাহারুল আলম এবং অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন।
নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে উপদেষ্টা পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন। উপদেষ্টা পরে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
যেখান থেকে ঢাকার বিভিন্ন আসনের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে।