মিনিস্টার ‘নির্বাচনী উৎসবে’ টিভি- ফ্রিজে ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট

Printed Edition

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশজুড়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানান তোড়জোড়। পুরো দেশই নির্বাচনী উত্তাপ আর উৎসবে মেতেছে। আর এই উত্তাপ আমেজকে আরো বাড়িয়ে দিতে মিনিস্টার ইলেকট্রনিক্স নিয়ে এসেছে বহুল আলোচিত ‘নির্বাচনী উৎসব’ অফার, যেখানে মিনিস্টার ব্র্যান্ডের এলইডি টিভি ও ফ্রিজ ক্রয়ে মিলবে ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট।

গত ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অফারে গ্রাহকরা এখন মিনিস্টারের যেকোনো ইলেকট্রনিকস পণ্য ক্রয় করতে পারবেন অবিশ্বাস্য ডিসকাউন্টে। ‘নির্বাচনী উৎসব’ অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের টিভিতে গ্রাহক পাচ্ছেন ৫৩% ডিসকাউন্ট। এ ছাড়াও মিনিস্টার ৩২ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভি মাত্র ১৭ হাজার ৯০০ টাকা সাথে ২ হাজার টাকার ক্যাশ ভাউচার এবং ৫৫ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভি মাত্র ৪৯ হাজার ৯০০ টাকা সাথে ১০ হাজার টাকার ক্যাশ ভাউচার।

শুধু টিভিতেই নয় এই অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজের ওপর রয়েছে বিশাল ডিসকাউন্ট! মিনিস্টারের ৬০০ লিটারের (সর্বাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন সংবলিত) ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩% ডিসকাউন্ট। ‘নির্বাচনী অফারে ফ্রিজ, টেলিভিশন ছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের এসিও পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে! মিনিস্টারের নির্দিষ্ট মডেলের এসি নগদ ক্রয়ের ক্ষেত্রে রয়েছে ২৫ হাজার ৯২৪ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অথবা ৩৭ হাজার টাকার ক্যাশ ভাউচার।

এ ছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের সব হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ওপরও এই অফারটি প্রযোজ্য। যেকোনো মডেলের মিনিস্টার ওয়াশিং মেশিন নগদ ক্রয়ে মিলবে ৪ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং যেকোনো মডেলের মাইক্রোওয়েভ ওভেন নগদ ক্রয়ে রয়েছে ২ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট। আরো আছে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্যে বিশাল ডিসকাউন্ট ও গিফট বক্স। বিজ্ঞপ্তি।