শীর্ষে নৌবাহিনী ও পুলিশ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

প্রিমিয়ার ডিভিশন দাবায় তৃতীয় রাউন্ড খেলা শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ যুগ্মভাবে শীর্ষে রয়েছে। এ ছাড়া উত্তরা সেন্ট্রাল চেস ও তিতাস ক্লাব ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। গতকাল তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে, বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে। এ ছাড়া তিতাস ক্লাব ৪-০ গেম পয়েন্টে দীপালী মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে। দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ চতুর্থ রাউন্ডের খেলা বেলা ৩টা থেকে অনুষ্ঠিত হবে।