ঘুড়ি উড়ানো
Printed Edition
ছোট্ট বন্ধুরা,
গ্রামের বন্ধুদের ঘুড়ি উড়ানোর সুযোগ বেশি। কারণ সেখানে আছে মাঠ ও প্রান্তর। প্রান্তর কী? বড় মাঠকে প্রান্তর বলে। তার মানে মাঠের চেয়ে প্রান্তর অনেক, অ-নে-ক বড়।
গ্রামের বন্ধুরা, তোমরা বড় মাঠে ঘুড়ি উড়াতে যাও, তাই না? ফসলের মাঠ মাড়িয়ে দাও না নিশ্চয়ই! তোমরা কত্ত ভালো। অনেক ভালো।
বিদেশী ছেলেমেয়েরাও ঘুড়ি উড়ায়। বিশেষ করে জাপান ও চীনের ছেলেমেয়েরা। তবে ওরা এখন কম্পিউটার গেমসও খেলে। ঘুড়ি উড়ানোকে তোমরা অবসরের আনন্দ বলবে কি! -
-লোপাশ্রী