সাংবাদিকরা যেন নির্ভয়ে জনগণের কথা তুলে ধরেন : এমপি আবু তালেব
Printed Edition
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। গত মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করা সম্ভব। সাংবাদিকরা যেন নির্ভয়ে জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন, সে আহ্বান জানিয়ে তিনি বলেন, যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।