৮ শতাধিক বন্দীকে মুক্তি দিচ্ছে সরকার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আট শতাধিক বন্দীকে মুক্তি দিচ্ছে সরকার। কারাবিধি অনুযায়ী বয়স্ক ও গুরুতর অসুস্থসহ বিভিন্ন শ্রেণীর এসব বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রবীণ, জটিল রোগে আক্রান্ত, অন্তঃসত্ত্বা বা শিশুসহ নারী বন্দী এবং যাদের অপরাধ গুরুতর নয়-এমন আট শতাধিক বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে সরকার। তবে বিশেষ কয়েকটি ধারায় সাজাপ্রাপ্ত আসামিরা এই সুযোগ পাচ্ছেন না। এদিকে ঈদুল ফিতর উপলে সরকার পাঁচ বন্দীকে মুক্তি দিচ্ছে।

প্রতি বছরই সরকার কারাবিধির ৫৬৯ অনুযায়ী কারাগারে থাকা বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দীদের মুক্তি দেয়। বিশেষ করে যাদের সাজার মেয়াদের দুই-তৃতীয়াংশ শেষ হয়েছে, যারা চলাফেরা করতে পারে না এবং যাদের লঘুদণ্ড হয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে মুক্তি দেয়া হয়।

এ ছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলে সরকার পাঁচজন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দিচ্ছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মুক্তি দেয়ার জন্য যে পাঁচজনের নাম সুপারিশ করা হয়েছে তারা হলেন- চাঁদপুর কারাগারের আকাশ দাস, লক্ষ্মীপুর কারাগারের রবিউল হোসেন, রংপুর কারাগারের জিকরুল হক ও মো: নুরুজ্জামান এবং কুমিল্লা কারাগারের মো: আব্দুল করিম।

জানা গেছে, এসব বন্দীর বিষয়ে জেলা কারাগার থেকে কারা অধিদফতরে প্রতিবেদন পাঠানো হয়। এরপর সেখান থেকে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব বন্দীর বিষয়ে তদন্ত করে চূড়ান্ত তালিকা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর এই তালিকায় প্রধানমন্ত্রীর স্বার নিয়ে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী সারা দেশ থেকে আট শতাধিক বন্দীর তালিকা তাদের কাছে এসেছে। এসব তালিকা যাচাই বাছাই শেষে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আর ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসে স্বল্পসংখ্যক বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে।