আলোকিত প্রজন্ম তৈরিতে আল মাকতাব উম্মাহর জন্য আশীর্বাদ : আইএইউ ভিসি

Printed Edition
3rd-3
দ্বি-মাসিক আল আকতারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএইউ ভিসি ড. মো: শামছুল আলম

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম বলেছেন, কুরআনিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্ট নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখে ইসলামিক তাহযীব তামাদ্দুনের বিকাশ ঘটাতে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। আমার বিশ্বাস আলোকিত প্রজন্ম তৈরিতে আল মাকতাব উম্মাহর জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে এবং সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় নাকিবের ভূমিকা পালন করবে। তিনি বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের উদ্বোধনী সংখ্যা দ্বিমাসিক আল মাকতাবের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

আল মাকতাব সম্পাদক এস এম রুহুল আমীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোর কণ্ঠ সম্পাদক কবি মোশাররফ হোসেন খান, বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক মো: আব্দুল হক, বিটিসিএলের পরিচালক প্রকৌশলী মো: আব্দুল মালেক, আল বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা: মো: রুহুল আমীন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, কথাশিল্পী ও সিনিয়র সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, মিডিয়া ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা হাফিজ উল্লাহ সিদ্দিকী, অধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মাদ লোকমান হাকীম, ডা: মো: মোজাম্মেল হক চৌধুরী, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এস এম আল আমীন ফয়েজী, ফোর স্টার গ্রুপের এমডি অ্যাডভোকেট মো: আবুল কাসেম, এমবিট গ্রুপের এমডি ও রিহাব ডাইরেক্টর ড. মু. হারুন অর রশিদ, ইসলামিয়া জেনারেল হাসপাতালের এমডি, আবুল হাসনাত মো: মর্তুজা, প্রফেসর ড. মো: আবু হানিফ খান, কবি ওমর বিশ্বাস, জাহিদ আল রাজী, ব্যাংকার মো: জহিরুল ইসলাম, মো: আবু নোমান, এম এ মূসা খান, ডা: মো: রেদওয়ান, প্রকৌশলী মু. জহিরুল ইসলাম হানিফ, এস এম আবদুল্লাহ আল মামুন। দেশের গান পরিবেশন করেন শিশুশিল্পী মাফরুহা বিনতে শাকুর প্রমুখ। বিজ্ঞপ্তি।