গণমাধ্যমে হামলার ঘটনায় বসুন্ধরা গ্রুপের নিন্দা ও প্রতিবাদ
Printed Edition
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর অফিস, ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবীর এবং সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনার পরিপন্থী।
আমরা মনে করি, ভিন্নমত বা সমালোচনার জবাব কখনোই সহিংসতার মাধ্যমে দেয়া যেতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
বসুন্ধরা গ্রুপ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বিজ্ঞপ্তি।