দিনাজপুর-৬ আসন
প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
Printed Edition
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-৬ আসনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ। গতকাল মঙ্গলবার দুপুরে হাকিমপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন সব প্রার্থীর ক্ষেত্রে নিরক্ষেপ ভূমিকা পালন করছে না। বিভিন্ন সময় জীবননাশের হুমকির কারণে নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্স চাওয়া হলেও তা দেয়া হচ্ছে না। এ অবস্থায় তিনি মনে করেন সুষ্ঠুভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। এসব কারণ দেখিয়ে তিনি দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।