ময়মনসিংহে রূপালী ব্যাংকের বামেলকো সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

ময়মনসিংহে রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে বামেলকো সম্মেলন-২০২৬ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামলেকো- তাহমিনা আখতার এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক আসাদুজ্জামান খান। এ সময় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন খাঁ, উপ-মহাব্যবস্থাপক ও ডেপুটি ক্যামেলকো মাছুদা আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন বিভিন্ন শাখার ব্যবস্থাপক/বামেলকো, উপশাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।