ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

Printed Edition
Nitto-2
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

এই বিস্কুট আসলে বিশেষ ধরনের সামুদ্রিক শস্য ও ঝিনুকের গুঁড়ো দিয়ে তৈরি। নোনতা আর মচমচে স্বাদের বিস্কুটগুলো ডুবে যাওয়া জাহাজের ভেতরে থাকা স্বর্ণমুদ্রার চেয়েও দামি মেরিন্তারার কাছে।

মেরিন্তারা যখন প্রাসাদের ভোজনসভায় বসে মচমচ করে শামুক-বিস্কুট খায়, তখন জলরাজ লাউতান সিংহ গম্ভীর মুখে পাশে বসে থাকেন। লাউতান সিংহের চোখে থাকে এক সতর্ক মায়া, এক অব্যক্ত ভয়, আবেগঘন ¯েœহ। এই মায়া ও ভয় আর কারোর জন্য নয়, শুধু তার মেয়ে মেরিন্তারার জন্য। মেরিন্তারার কৌতূহলী মন এবং ডাঙায় বসবাসকারী মানুষগুলোর হিংস্রতার কারণে জলরাজের এতো ভয়। মেরিন্তারাকে যে তিনি সবার চেয়ে বেশি ¯েœহ করেন! একদিন লাউতান সিংহ তার প্রাসাদের সিংহাসনে হেলান দিয়ে বসে ঝিনুকের তৈরি রসালো মিষ্টি খাচ্ছিলেন। এমন সময় মেরিন্তারা রঙিন মাছের মতো পাখনা দুলিয়ে পাশ দিয়ে সাঁতরিয়ে যাচ্ছিল। (চলবে)