সেন্টমার্টিন আর্টিসানাল জালসহ ১৬ জেলে আটক

Printed Edition

কক্সবাজার অফিস

কক্সবাজার সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের অদূরে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।