কলম্বিয়ায় বিদ্রোহীদের বোমা হামলায় নিহত ১৪

Printed Edition

এএফপি

কলম্বিয়ার একটি মহাসড়কে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং অপ্রাপ্তবয়স্কসহ আরো কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে শেয়ার করা ভিডিওগুলোতে দক্ষিণ কাউকা অঞ্চলের রাস্তায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ হামলার জন্য লাতিন আমেরিকার দীর্ঘ দিনের বিদ্রোহী গোষ্ঠী ফার্কের ভিন্নমতাবলম্বী উপদলগুলোর সাথে যুক্ত বিদ্রোহীদের দায়ী করেছেন। যদিও প্রেসিডেন্ট ‘সর্বাত্মক শান্তি’ কৌশল নিয়েছেন, তবু ২০১৬ সালে ফার্ক ও সরকারের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে সেখানে রাজনৈতিক সহিংসতা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে। পেত্রো এক্স পোস্টে বলেন, ‘যারা এই হামলা চালিয়েছে... তারা সন্ত্রাসী, ফ্যাসিবাদী এবং মাদক পাচারকারী।’