লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

Printed Edition

আরব নিউজ

দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে ইসরাইলের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।

এক বছর আগে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটির বৈঠকের একদিন আগে এই হামলা চালানো হলো। ইসরাইল ও লেবানন পূর্বে শুধুমাত্র সামরিকভিত্তিক কমিটিতে বেসামরিক সদস্যদের নিয়োগের পর গতকাল এই সমাবেশটি হবে। যা দ্বিতীয় বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। এ দলে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সীমান্তে মোতায়েন জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীও রয়েছে।

এনএনএ জানায়, হামলার আগে বৈরুতের দক্ষিণ দাহিয়ায় খুন নিচ দিয়ে ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায়। এরপর একপর্যায়ে তৎপরতার পর এই হামলা চালানো হয়। দক্ষিণ লেবাননের জাহরানি এলাকার গ্রাম এবং দেশটির উত্তর-পূর্বে হারমেল জেলার উপরে একই ধরনের বিমানের ঘটনা শনাক্ত করা হয়েছে। সংস্থাটির তথ্যে আরো বলা হয়, দক্ষিণের ব্লিদা শহরে ইসরাইলি ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে। পাশাপাশি একটি আত্মঘাতী ড্রোন এমন একটি বাড়িতে আঘাত হানে, যেটি ২০২৪ সালের অক্টোবরে সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল।