চুয়েটে স্থাপত্য বিভাগের দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু

তরুণরাই টেকসই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাতা : চুয়েট ভিসি

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, তরুণরাই টেকসই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাতা। তরুণদের সৃজনশীলতা, গবেষণা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিই আগামী দিনের বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করবে। আজকের বিশ্বে বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানদানকারী প্রতিষ্ঠান নয় বরং উদ্ভাবন, নীতি প্রভাব এবং শিল্পখাতকে রূপান্তরিত করার চালিকাশক্তি।

তিনি আরো বলেন, ভবন ও কমিউনিটি নির্মাণের ক্ষেত্রে শুধু পরিবেশবান্ধবই নয় বরং মানুষের সুস্বাস্থ্যের সহায়ক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হওয়া উচিত। এ ধরনের লক্ষ্য অর্জনে স্থপতি, প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও গবেষকদের আন্তঃবিভাগীয় এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা অপরিহার্য।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অডিটোরিয়ামে চুয়েটের স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল এর যৌথ উদ্যোগে আয়োজিত “৩ৎফ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ এৎববহ অৎপযরঃবপঃঁৎব (ওঈএৎঅ ২০২৫)” শীর্ষক দুই দিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, বুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস এম নাজমুল ইমাম প্রমুখ। বিজ্ঞপ্তি।