রানাকে নিয়ে আইসিসির পোস্ট
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর ‘লাইমলাইটে’ এখন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার, লেংথ পরিবর্তন করে ঘায়েল করেছেন পাকিস্তানকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্যাপশনে লিখেছে, ‘নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।’
আইসিসি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫২ মিনিটে। পোস্ট দেয়ার তিন ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া ৩১ হাজার ছাড়িয়েছে। ভিডিওটি দেখেছেন ২৫ লক্ষ দর্শক। মন্তব্যের ঘরে অনেকেই তার বোলিংয়ের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘চাঁপাই এক্সপ্রেস’ বলে সম্বোধন করেছেন।
ক্রিকেট বিশ্বে যেমন শোয়েব আখতারকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’, মাশরাফি বিন মর্তুজাকে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে ডাকা হয়, রানাকেও কি ‘চাঁপাই এক্সপ্রেস’ নামে ডাকা যায়? গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন দেখার পর রানার মুখে দেখা গেছে এক চিলতে হাসি। উত্তরে তিনি বলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ডিং মনে করি না।’