ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে মানববন্ধন

Printed Edition
3rd-6
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মানববন্ধন : নয়া দিগন্ত

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানবন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মহাসচিব ফ্রি হেমন্ত আই কোড়াইয়া, রমনা ক্যাথেড্রাল চার্চের পাল-পুরোহিত ফাদার আলবার্ট টি. রোজারিও, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপংকর ঘোষ, দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রেসিডেন্ট মি. মাইকেল জন গমেজ, দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মিসেস মঞ্জু মারীয়া পালমা, অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব মি. জেমস সুব্রত হাজরা প্রমুখ।

বক্তারা বলেন, ইস্টার সানডে সরকারি ছুটি এ দেশের খ্রিষ্টান জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি। ইতঃপূর্বে বিভিন্ন সময়ে এ দাবি সরকারের কাছে তুলে ধরা হয়েছে। পরিতাপের বিষয়, এ বিষয়টিকে বিবেচনায় নেয়া হয়নি। বক্তারা ‘ইস্টার সানডে’ উপলক্ষে এ বছর ৫ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে আগামী বছর থেকে সরকারি ছুটির তালিকায় তা সংযুক্তকরণের প্রয়োজনীয় নির্দেশ প্রদানের দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি।