সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতির বিশেষ নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারি
Printed Edition
সংবাদপত্রসেবী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনী বিশেষ সাধারণ সভা আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মতিঝিলের রাজউক এভিনিউতে সমিতির বর্তমান কার্যালয়ে ওই দিন সকাল ১০টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত চলবে সভা। উক্ত নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল এ উপলক্ষে ২৫ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে কারো আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে সমিতির কার্যালয়ে লিখিত আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।