জীবননগরের আইসিটি কর্মকর্তার মৃত্যুও সুষ্ঠু তদন্ত দাবি
Printed Edition
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আইসিটি কর্মকর্তা ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমান মাহমুদের (৩৫) মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মানবাধিকার সংস্থা ‘মানবতা ফাউন্ডেশন’।
গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম। এ সময় নিহতের বাবা-মাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ জুন জীবননগরের একটি ভাড়া বাসা থেকে মাহমুদুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন তার বাবা আতাউর রহমান বাদি হয়ে নিহতের স্ত্রী, শাশুড়ি, স্ত্রীর বড় ভাই ও দুলাভাইকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
সংস্থাটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঘটনার পর পুলিশ প্রাথমিক তদন্তে যথাযথ পদক্ষেপ নেয়নি। পরে বাদির আবেদনের পর মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তের দায়িত্ব নেয়।