আজ শুরু জাতীয় যুব হ্যান্ডবল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

১০টি জেলাদল নিয়ে এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। হ্যান্ডবল ফেডারেশেনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জানালেন, বিভিন্ন জেলা প্রসাশকগন এখনো কমিটি গঠন করতে পারেননি বিধায় অধিক জেলাকে অন্তর্ভুক্ত করা যায়নি। তাই গত জাতীয় চ্যাম্পিয়নশিপের র‌্যাংকিং অনুসারে চার বাহিনীকে বাদ দিয়ে বাকি দশটি জেলাদলকে নেয়া হয়েছে।