ইইউ-ব্রিটেনকে ভুল স্বীকারের আহ্বান রাশিয়ার
Printed Edition
তাস
ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নকে তাদের ‘ভুল স্বীকার’ করে পুনরায় রাশিয়ার তেল ও গ্যাস ক্রয় ও ব্যবহার শুরু করতে বলা হয়েছে। আর এ তেল-গ্যাস কেনার জন্যে ইউরোপের দেশগুলোকে লাইনে দাঁড়ানোর কথাও বলা হয়েছে।
জাতির উদ্দেশে ট্রাম্পের ভাষণের পর রাশিয়ার বিশেষ প্রেসিডেন্সিয়াল দূত এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) সিইও কিরিল দিমিত্রিয়েভ এক্সে এমন পোস্ট করেছেন। তার এক্স পেজে লিখেছেন, প্রায়শ্চিত্ত করুন, উত্তেজনা কমান, নিজ ব্যয়ে নর্ড স্টিম-২ পুনর্নির্মাণ করুন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য রাশিয়ান তেল, গ্যাস, সার, হিলিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের জন্য লাইনে দাঁড়ান। এসব কিছু ইইউ ও যুক্তরাজ্যকে তাদের ভুল স্বীকারের মাধ্যমে চালু হবে ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশে দেয়া ভাষণের প্রেেিত এ মন্তব্য করেছেন কিরিল দিমিত্রিয়েভ। ট্রাম্প তার ভাষণে বলেছেন, ওয়াশিংটন হরমুজ প্রণালী ব্যবহার করতে চায় না এবং যারা এটি ব্যবহার করে তেল আমদানি করে তারা তাদের জাহাজের নিরাপদ চলাচল নিজস্বভাবে নিশ্চিত করুক। তিনি আরো বলেছেন, দেশগুলো মার্কিন তেল কিনতে পারে।