যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত ১

Printed Edition

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

বরিশালের উজিরপুরের প্রবাসী ব্যবসায়ী কবির হোসেন মৃধা (৫৫) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তিনি বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠী গ্রামের বাসিন্দা এবং মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে। পরিবারের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান কবির হোসেন। তিনি ফ্লোরিডায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার স্ত্রী ও এক ছেলে সেখানে বসবাস করছেন। নিহতের স্বজন হেমায়েত হাওলাদার জানান, গত ২০ জুন স্থানীয় সময় সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।