সারিয়াকান্দিতে বীর নিবাসের ঘর নির্মাণে অনিয়ম

Printed Edition

বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা

বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি অর্থায়নে বীর নিবাসের ৪৭টি ঘর নির্মাণ হচ্ছে। প্রতিটা ঘরের নির্মাণ ব্যয় ১৮ লাখ ৩৩ হাজার ৬২৮ টাকা। প্রাক্কলিত মূল্য শতকরা ৫ ভাগ লেসে এ কাজটি শুরু হয়েছে। নির্মাণের সময় দুই মাস। ছয়টি প্যাকেজে মোট ছয়জন ঠিকাদার কাজ করছে। সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম অনিয়ম প্রসঙ্গে বলেন, এ পর্যন্ত আমার নিকট কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।